দুই স্ত্রী নিয়ে সংসার, গৃহকর্মীকে ধ র্ষ ণে র অ/ ভি*যোগ আরমানের বি রু দ্ধে
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

দুই স্ত্রী নিয়ে সংসার, গৃহকর্মীকে ধ র্ষ ণে র অ/ ভি*যোগ আরমানের বি রু দ্ধে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১১:০৯:৫৬ পূর্বাহ্ন

দুই স্ত্রী নিয়ে সংসার, গৃহকর্মীকে ধ র্ষ ণে র অ/ ভি*যোগ আরমানের বি রু দ্ধে

ছবি: সংগৃহীত


দীর্ঘদিন ধরেই দুই স্ত্রীকে নিয়ে একত্রে সংসার করছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রীদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি।

যে কারণে ‘বিগ বস’-এর এবারের আসরে ডাক পেয়েছেন এই যুবক ও তার দুই স্ত্রী। তিনজনই অংশ নিয়েছেন আলোচিত এই রিয়্যালিটি শোতে। প্রতিযোগীতায় তাদের অংশগ্রহণের পর থেকেই নানা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

কীভাবে দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকের সঙ্গে সহাবস্থান করেন আরমান, তা নিয়ে উঠছে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুগামিতা নিয়েও চলছে আলোচনা। এর মধ্যে আরমানের আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই অভিযোগ শুনে নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন আরমান।

কয়েক বছর আগের ঘটনা। একটি হোটেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গিয়ে ওঠেন আরমান। সেই সময় কৃতিকার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ইউটিউবারের। কৃতিকা দাবি করেন, আরমান তার বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। এই শুনে ৬ তলা ভবন থেকে লাফানোর চেষ্টা করেছিলেন আরমান।

ঘটনা শুনে হোটেলে পৌঁছে যান প্রথম স্ত্রী পায়েলও। স্থানীয় লোকজনও ভিড় করেন হোটেলের পাশে। ৬ তলা থেকে লাফানোর হুমকি দিতে থাকেন আরমান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি সামাল দেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আরমান জানান, পায়েলই প্রথম গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনেন। ইউটিউবার দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।

জানা যায়, আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। এরপর স্ত্রী পায়েলের বান্ধবী কৃতিকাকেও বিয়ে করেন আরমান। সেটাও পায়েলকে ডিভোর্স না দিয়েই।

২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে তাদের তিনজনের সংসারে রয়েছে ৪টি সন্তান

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের