নিখোঁজ স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উ দ্ধা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নিখোঁজ স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১০:০৫:৫৮ পূর্বাহ্ন

নিখোঁজ স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উ দ্ধা র

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীকে মৌলভীবাজার শহর থেকে উদ্ধার করা হয়।

 ওই কিশোরী জকিগঞ্জ উপজেলার এওলাসার সিরাজপুর গ্রামের মেয়ে ও গোলাম মোস্তফা চৌধুরী স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

 জকিগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, রবিবার (৩০ জুন) সকালে স্কুলে গিয়ে বিকালে ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। এক পর্যায়ে মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে মৌলভীবাজার শহর থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় এক কিশোরকে আটক করা হয়। পুলিশ বলছে, ওই কিশোরীকে অপহরণ করা হয়নি।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন- ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে এক কিশোরকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী