মৌলভীবাজার জেলা জজকে বিদায় সংবর্ধনা দিল জেলা পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা জজকে বিদায় সংবর্ধনা দিল জেলা পুলিশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১০:১৪:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা জজকে বিদায় সংবর্ধনা দিল জেলা পুলিশ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

পুলিশ সুপার মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী বিজ্ঞ জেলা ও দায়রা জজের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী