কমলগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ‘ধানের চারা’রোপন করে প্রতিবাদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কমলগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ‘ধানের চারা’রোপন করে প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:২৩:৫২ পূর্বাহ্ন

কমলগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ‘ধানের চারা’রোপন করে প্রতিবাদ

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার সংস্কারের দারীতে মঙ্গলবার (২জুলাই) সকালে কয়েকজন যুবক কাঁচা রাস্তার সংস্কারের দাবীতে প্রশাসনের নজরে আনার জন্য রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করে ব্যতিক্রমি প্রতিবাদ করেছে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের অন্তরঃগত রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার বিহীন অবস্থায় আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবী জানিয়ে আসলে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি আরো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনুচ্ছিক কয়েক জন যুবক বলেন, ‘রাস্তাটি সংস্কারের দাবীতে ও রাস্তাটি করুন অবস্থা প্রশাসনের নজরে আনার জন্য ২ জুলাই মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এব ব্যাতিক্রমি প্রতিবাদ জানিয়েছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেয়ার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী