ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:৪৪:১২ পূর্বাহ্ন

ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা গ্রহণ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষা গ্রহণ করার খবর পাওয়া গেছে। বুধবার যথাসময়ে সকল শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাননি। পরীক্ষা দিতে হয়েছে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন দেখে। বন্যা পরিস্থিতি পাশ কাটিয়ে অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও হাতে পাননি পরীক্ষার প্রশ্নপত্র। 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে প্রবেশ করার পর পরীক্ষার নির্দিষ্ট সময়ে হলের দায়িত্বরত শিক্ষক ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখতে শুরু করেন। শিক্ষার্থীরা কিছু বুঝে উঠতে না পারায় তারা জানতে চাইলে দায়িত্বরত শিক্ষক ব্ল্যাকবোর্ডে দেখেই উত্তরপত্রে লেখার নির্দেশনা দেন। 

কয়েকজন শিক্ষার্থী আরও জানান, এভাবে ব্ল্যাকবোর্ডে দেখে উত্তরপত্রে লেখায় বেশ অসুবিধা হয়েছে। বার বার ব্ল্যাকবোর্ডে তাকিয়ে প্রশ্ন দেখায় পরীক্ষায় প্রশ্ন বুঝতেও সমস্যা হয়। 

এ ব্যাপারে দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম জানান, বৈদ্যুতিক গোলযোগ, অতি বৃষ্টিপাত ও ইন্টারনেট সমস্যার কারণে ফাইল প্রিন্ট করা সম্ভব হয়নি। পরে কোনো উপায় না থাকায় ব্ল্যাকবোর্ডে লিখে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র প্রিন্ট দিয়েই পরীক্ষা নিবেন বলে জানান তিনি। 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, বিষয়টির খেঁাজ নিয়ে দেখছি। 

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেয়ার কোন নিয়ম নেই। আমি প্রধান শিক্ষককে জিজ্ঞেস করে জানাতে পারবো কেনো তারা এমনটা করলেন? 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী