সিলেটের দর্শকদের সঙ্গে ‘মা’ দেখবেন পরীমনি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সিলেটের দর্শকদের সঙ্গে ‘মা’ দেখবেন পরীমনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:১৪:৩২ পূর্বাহ্ন

সিলেটের দর্শকদের সঙ্গে ‘মা’ দেখবেন পরীমনি

পরীমনি


মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘মা’ সিনেমাটি। নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মুক্তির তৃতীয় সপ্তাহে গত শুক্রবার গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পায় ‘মা’। সেখানে প্রতিদিন একটি (সন্ধ্যা সাড়ে ছয়টা) করে শো প্রদর্শিত হচ্ছে।

জানা গেছে, সিনেমাটি মুক্তি উপলক্ষে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন নির্মাতা অরণ্য আনোয়ার, থাকবেন পরীমনিও। রবিবার সন্ধ্যার শোতে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন হালের এই গ্ল্যামার কন্যা।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। সঙ্গে শুধু লেখেন, ‘আসছি...’।

এর আগে সিলেটে ‘মা’ সিনেমার সামগ্রিক অবস্থা নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এখানকার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত প্রায় সবার মধ্যেই সিনেমাটি নিয়ে আগ্রহ আছে। সিনেমার প্রচারের জন্য একটা টিম গঠন করা হয়েছে। তারা সেই মোতাবেক কাজ করছেন।

তার আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে ‘মা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। গত ২০ মে উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয় সিনেমাটি।

‘মা’ সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

এছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার