ছবি : নিজস্ব
মৌলভীবাজার জেলা কার্যালয়ের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার ( ৪ জুলাই ) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
জৈন্তাবার্তা/ মনোয়ার




