ছবি : নিজস্ব
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রনোদনার কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার নগর অর্থ বিতরণ করা হয়েছে।
সম্প্রতিক ঘুর্নিঝড় রেমান প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে (৪ জুলাই) বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলায় চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর মেয়র মো.জুয়েল আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ভাইস চেয়ারম্যান এম এ ওহাব, রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,এছাড়াও সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি কৃষিমন্ত্রী কৃষকদের মাঝে এ দ্রব্যাদি বিতরণ কালে বিতরণ স্থলে পৌঁছলে প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন,
জৈন্তাবার্তা/ মনোয়ার




