মৌলভীবাজারে পৃথক অভিযানে ই য়া বা সহ আ ট ক ৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ই য়া বা সহ আ ট ক ৩

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৮:২৪:২৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ই য়া বা সহ আ ট ক ৩

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের  কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২শ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ আবুল কালাম ফজলু (২৭) ও আশিদ আলী (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার ৬ জুলাই রাতে কুলাউড়া থানা এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে ২শ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সামছুল হক জুয়েল(৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।  রাতে মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় অভিযান পরিচালনা করে সামছুল হক জুয়েলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সামছুল হক জুয়েল মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে।

এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী