মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৮:২৬:৫২ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ছবি: নিজস্ব


বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

 রোববার (৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার স্টেডিয়ামের আউটার সাইটে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

 পর্যায়ক্রমে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী