সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৩:৩১:৫৮ পূর্বাহ্ন

সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


আরডিআরএস বাংলাদেশ, ইউএসএআইডি ও সিসেমি ওয়ার্কশপএর আয়োজনে সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ৯জুলাই )মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিসিমপুর প্রকল্পের সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সিসিমপুর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।

আরডিআরএস বাংলাদেশ- সিমপুর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমানের সঞ্চালনায়এবং প্রকল্প পরিচালক শাহ-আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন,আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। শিশুরা খেলার মধ্যেই শিখবে। খেলার মধ্যে তারা বিতর্ক, সহমর্মিতা ও সহযোগিতা করা শিখবে। শিশু যত বেশি খেলবে, তার মেধা তত বেশি বিকশিত হবে। শারীরিক ও মানসিক বিকাশে শিশুর জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শাহীনা আক্তার, সহকারী জেলা প্রাথমিকশিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সিসিমপুর প্রকল্পের টিচার-এডুকেশন স্পেশালিষ্ট মো: কামরুজ্জামান কালাম, সিনিয়র ম্যানেজার (আউটরিচ) খলিলুর রহমান।

আরো বক্তব্য রাখেন জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস সোবহান,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শাহ-আলম। প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ২০০৫ সালে শুরু হয়েছিল‘ সিসিমপুর’। আনন্দ আর খেলার ছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। সিরিজটির হালুম, ইকরি, শিকু, টুকটুকি চরিত্রগুলো শিশুদের কাছে খুবই জনপ্রিয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী