কুলাউড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি, প্রাণ গেলো ফরেষ্ট গার্ডের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কুলাউড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি, প্রাণ গেলো ফরেষ্ট গার্ডের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন

কুলাউড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি, প্রাণ গেলো ফরেষ্ট গার্ডের

ছবি : নিজস্ব


কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শাহীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের পুত্র। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়, বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসিয়াল কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেলযোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীনসহ বনবিভাগের আরও এক কর্মকর্তা। ওই এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে উপরে বসা ছিলেন শাহীন।

এ সময় হঠাৎ বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী। পরে দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পর চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী