শিক্ষক বাতায়নের দেশসেরা উদ্ভাবক হলেন রাজনগরের শিক্ষক তাহমিনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিক্ষক বাতায়নের দেশসেরা উদ্ভাবক হলেন রাজনগরের শিক্ষক তাহমিনা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:২৫:০৫ পূর্বাহ্ন

শিক্ষক বাতায়নের দেশসেরা উদ্ভাবক হলেন রাজনগরের শিক্ষক তাহমিনা

ফাইল ছবি


শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নের দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালের সহকারী শিক্ষক তাহমিনা হোসেন রাখি।

শিক্ষার্থীদের নিয়ে শিখন-শেখানো কাজ কিংবা সহ শিক্ষা ক্রমিক কাজ নিয়ে শিক্ষকের তৈরি করা উদ্ভাবনী মূলক ভিডিও ও কাজকে অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতি ১৫ দিন পর পর দেয়া হয় সেরা উদ্ভাবকের স্বীকৃতি। এুঁআই পরিচালিত শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম শিক্ষক বাতায়নে সারা দেশের শিক্ষকদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবনী গল্প গ্রকাশ, লাইক, কমেন্ট, রেটিং এবং সার্বিক যাচাই-বাছাই শেষে তিনি জুলাই ২০২৪-এর সেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। যা শিক্ষক বাতায়নের ওয়েব সাইটে গত ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

তাহমিনা হোসেন রাখি বলেন, শিক্ষক ও শিক্ষা নিয়ে কাজ করতে ভালোলাগা থেকেই দুর্গম বকশিপুর থেকেই কাজ করার প্রত্যয় নিয়ে নিজেকে আত্মনিয়োগ করেছি বিভিন্ন প্রতিকূলতা এড়িয়ে। এ পুরস্কার আমার চাকুরি জীবনের বড় অর্জন। আমার উপজেলাকে সম্মানিত করেছে এবং আমার বিদ্যালয়কে পরিচিত করেছে।  এ উদ্ভাবনগুলো বাংলাদেশের শিক্ষা উন্নয়নে অবদান রাখবে বলে যোগ করেন তিনি।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী