মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৫:৫২:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠত হয়। বুধবার (১০ জুলাই) সকালে পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভা সঞ্চালনা করেন, আনিসুর রহমান সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল। কল্যান সভা শেষে জুন/২০২৪ মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ থানাঃ  মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা,শ্রেষ্ঠ এসআই সওকত মাসুদ ভুঁইয়া, এসআই (নিঃ) রাজনগর থানা,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার : মোহাম্মদ আমির উদ্দিন, এসআই (নি:), কুলাউড়া থানা,শ্রেষ্ঠ সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট, সদর ট্রাফিক,শ্রেষ্ঠ জিআরও মুসিবুর রহমান, এএসআই (নিঃ), সদর কোর্ট।

এছাড়া মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারসহ সার্বিক পারফরম্যান্স বিবেচনায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) এ.এইচ.এম মাহমুদুর রহমান এবং কনস্টেবল জীবন আহমেদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)  দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন এবং জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী