কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার টাকার বাজেট ঘোষণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার টাকার বাজেট ঘোষণা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:০৭:২১ পূর্বাহ্ন

কুলাউড়া পৌরসভার ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার টাকার বাজেট ঘোষণা

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরে নতুন কর আরোপ না  করে  ৬৯ কোটি ৭১লাখ ৬২ হাজার  ৫ শত টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বুধবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বাজেট ঘোষণা করেন।

ঘোষণাকালে মেয়র বলেন, চলতি অর্থবছরে শহরের প্রধান রাস্তার পাশের ড্রেন ও ফুটপাত নির্মাণ, যানজট ও শহরের মানুষ নিরাপদে চলাচল এবং পৌরসভার উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছেন। এ ছাড়া চলতি অর্থবছরে অটোরিকশা চলাচলে লাইসেন্স নবায়ন  বন্ধ রেখেছেন ।

তিনি আরও বলেন, ইতিমধ্যে  প্রায় ২৩ দিন ধরে পৌরসভার  অধিকাংশ এলাকা বন্যা কবলিত।শহরের  অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় ৫০ কোটির উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে মেয়র  বলেন, কুলাউড়া পৌরসভাকে ‘তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পে’ অন্তর্ভুক্ত করার ফলে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্টসহ পৌর এলাকার বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে কাজ শুরু হয়েছে।

এ ছাড়া ঘোষিত বাজেটে যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণ, ভূগর্ভস্থ পানির পাম্পস্থাপন ও পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, মশক নিধন, বর্জ অপসারণের ব্যবস্থাপনা, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ব্যবস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জোরদারকরণ, পৌর পার্ক, পাঠাগার, কমিউনিটি সেন্টার নির্মাণ, প্রতিবছর মেধাবৃত্তি চালু করা, বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সাপ্তাহিক হাটবার, দুটি কাঁচাবাজার পাকাকরণ, আড়ৎবাজার ও কসাইখানা নির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ১০ লাখ ৬২ হাজার  ৫ শত টাকা এবং উন্নয়ন ব্যয় ৬২ কোটি ৬১ লাখ  টাকা দেখানো হয়েছে।

বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল, লোকমান আলী, সাইফুর রশীদ সুমুন, তানভীর আহমদ শাওন, মহিলা কাউন্সিলর  সুলতানা বেগম লাইলী, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান,পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ট্র্যাক্স কালেক্টর ভানু পুরকায়স্থসহ কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী