মৌলভীবাজারে বিশ্ব জনসংখা দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব জনসংখা দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০২:১৪:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব জনসংখা দিবস পালিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ জুলাই দিবসটি উপলক্ষে পরিববার পরিকল্পনা বিভাগ মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খন্দকার মাহবুবর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা সেবাগ্রহীতার হার বৃদ্ধি পেলে মা ও শিশু মৃত্যু কমে, মায়ের স্বাস্থ্য ভালো থাকে এবং অপরিনত বয়সে গর্ভধারণ রোধ হয়। সন্তান কম থাকলে স্বল্প আয়েও আর্থিকভাবে সচ্ছল থাকা যায়। পরিকল্পিত পরিবার খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য মানবাধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপৃর্ণ্য ভূমিকা রাখে। তাই বাংলাদেশের সার্বিক উন্নয়নে পরিবার পরিকল্পনার বিকল্প নেই।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন,সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি), মৌলভীবাজার ডা. বিশ্বজিৎ ভৌমিক প্রমূখ।

আলোচনা সভাশেষে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে নিবার্চিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্টান কে পুরষ্কার তুলে দেন অতিথিরা। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী