ছবি : নিজস্ব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে শোক র্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের রমিজবিপনী মার্কেটে জেলা আওয়ামী লীগের অস্হায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় মিলিত হয়।
এসময় বক্তরা বলেন, আমরা শুধু জাতির পিতাকে হারাইনি হারিয়েছি দেশের অভিবাককে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরও অনেক আগেই এগিয়ে যেত। এখনও বঙ্গবন্ধুর খুনিরা এখনও সক্রিয়। যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে দ্রুত দন্ড কার্যকর করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। এ ছাড়াও সুনামগঞ্জ জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ।
এম সি




