সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ AM

সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০১:৩৩:২২ PM

সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ


সুনামগঞ্জের চোরাই পথে আসা ৫০ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকার একটি বসতঘর থেকে এগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের একটি জায়গায় অবৈধ ভারতীয় পণ্য মজুদ আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম এর সার্বিক দিকনির্দেশনা সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালানটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকার মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসতঘর থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম। তিনি বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যায়। এ বিষয় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান