দোয়ারাবাজারে কিশোরের ঝু*লন্ত ম র দে হ উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দোয়ারাবাজারে কিশোরের ঝু*লন্ত ম র দে হ উ দ্ধা র

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৯:৫০:২৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে কিশোরের ঝু*লন্ত ম র দে হ উ দ্ধা র

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মারুফ হোসেন(১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফ হোসেন(১৬) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া (মাদ্রাসা পাড়া) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র। তার পরিবারের দাবি-সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা সঠিক বলতে পারেনি কেউ।

জানা গেছে, রবিবার দুপুরে মোরগ দিয়ে ভাত খাওয়ার আবদার করলে মারুফের মা রৌশনারা বেগম মোরগ জবাই করে গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। গোসল করে ঘরের সামনের দরজা বন্ধ পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে ড়ুকে মারুফের মা রৌশনারা বেগম। এ সময় তিনি ছেলেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলতে দেখেন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।ঘটনা স্থল পরিদর্শন করেছেন থানার এস আই এনামুল হক মিঠু।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা