‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১২ AM

‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৬:২৭:৫৫ AM

‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত


ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এদিকে এই জুটির ছেলে আব্রাম খান জয়কে নিয়েই এখন অপুর সংসার। তাই তো ছেলের বাবা হিসেবে শাকিবকে কখনও সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না অপু বিশ্বাস।

মাঝে মাঝেই বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু। নায়কের প্রতি তার ভালবাসা কতটা, তা প্রকাশ করেন প্রতি কথায়। শাকিব কখন কোথায় যায়, কী করে সবকিছুর খবর রাখেন অপু। ছেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নেন নায়িকা।

এর আগে শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পূর্তি উদযাপনে সামাজিক মাধ্যমে নায়ককে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন অপু বিশ্বাস। এবার শাকিবের ক্যারিয়ারে আরও একটি সুসংবাদ এলো; এতে আবারও শাকিবকে অভিনন্দন জানাতে দেখা গেলো সাবেক স্ত্রী অপুকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের একটি ছবি যোগ করেছেন অপু। যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে (সংস্কৃতি মন্ত্রণালয়) দাঁড়িয়ে আছেন নায়ক। সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই পোস্টে অপু লেখেন, ‘অভিনন্দন বাবুর বাবা।’

শাকিবের ক্যারিয়ারের যেই সুসংবাদের প্রেক্ষিতে অপু অভিনন্দন জানালেন, তা হলো- প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে আরব আমিরাতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে। তা দেওয়া হয়েছে আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে।

এর আগে গত ১৮ এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়। শাকিব আজ এটি হাতে পেলেন। নায়কের আসন্ন ছবি ‘দরদ’ এর পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও আছে বলে জানা যায়। অনন্য মামুন গণমাধ্যমকে জানান, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব