কোটা সংস্কার ও ছাত্রদের উপর হা ম লা: প্রতিবাদে তাহিরপুরে বি ক্ষো ভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কোটা সংস্কার ও ছাত্রদের উপর হা ম লা: প্রতিবাদে তাহিরপুরে বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৬:১৫:৪৬ পূর্বাহ্ন

কোটা সংস্কার ও ছাত্রদের উপর হা ম লা: প্রতিবাদে তাহিরপুরে বি ক্ষো ভ

ছবি : নিজস্ব


সারাদেশে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার  বেলা সাড়ে ১১টায় বাদাঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বেড় করে বাদাঘাট বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

এদিকে বেলা ১ টায় তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা তাদের মুখে একটাই শব্দ, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার, রাজাকার,কোটা না মেধা,মেধা মেধা,জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই। মুক্তিযোদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের ভাই-বোনদের রক্ত দেখে আমাদের জীবনের ভয় চলে গেছে। আমাদের উপর যত বেশি হামলা করবেন, যত ভয় দেখাবেন আন্দোলন তত বেশি বেগবান হবে। আর একবার যদি আমার ভাইদের উপর হামলা করা হয় তাহলে সবাই একসঙ্গে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা