বিশ্বম্ভরপুরে গাছ তলায় পাঠদান, নেই কোনো শ্রেণী কক্ষ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ PM

বিশ্বম্ভরপুরে গাছ তলায় পাঠদান, নেই কোনো শ্রেণী কক্ষ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৩:২৪:১৪ AM

বিশ্বম্ভরপুরে গাছ তলায় পাঠদান, নেই কোনো শ্রেণী কক্ষ

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা ললিয়াপুর নুরে মদিনা চার গ্রাম মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ভবন সংকটের কারনে পাঠদানের কার্যক্রম চলছে গাছ তলায়। 

সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা, ললিয়া পুর, কাটাল বাড়ি ও চান্দারগাও (চারগাও নুরে মদিনা) মাদ্রাসাটি গত দুই বছর আগে সিএনবি রাস্তার উপর একটি ছোট টিন সেঢ ঘড়ে এলাকার শিক্ষানুরাগী মানুষদের সুপরামর্শে ও স্ব উদ্যোগে এ মাদ্রাসাটি প্রতিষ্টিত হয়।

গত দুই বছরে এ মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষা কার্যক্রমে বেপক সুনাম অর্জন করলে বর্তমানে ওই মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের সংখ্যা দিনদিন ব্যপক আকারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী মাদ্রাসাটিতে শ্রেণী কক্ষ না থাকার ফলে ওই বৃষ্টির দিনেও শিক্ষার্থীদের গাছতলায় বসিয়ে শিক্ষকরা পাঠদানের কর্যক্র চালিয়ে যাচ্ছে।

বর্তমানে এ মাদ্রাসায় শতাদিক ছাত্র-ছাত্রী চারটি ক্লাসে শিক্ষা গ্রহন করছে। এলাকাবাসীর আর্থিক সহযোগিতার মাধ্যমে এ মাদ্রাসাটি ৫ জন শিক্ষকের দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম দেখে ললিয়াপুর নতুর হাটি গ্রামের অতান্ত শিক্ষানুরাগী স্বালিসি ব্যাক্তিত মৃত আব্দুল বারীর চার সন্তান আঃ বাসিত এ জি এম অগ্রনী ব্যাংক সিলেট দঃ অঞ্চল, আঃ ওয়াদুদ, আঃ ওয়ালিদ, মোঃ মিজানুর রহমান) মিলে ৩০ শতক জমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দান করেন।

অত্র এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় ঐ জমিতে মাটি বরাট করে একটি ছোট টিন সেঢ ঘড় নির্মাণ করে। কিন্তু ঐ ছোট একটি টিনসেড ঘরে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার স্থান সংকুলতার কারণে বর্তমানে ছাত্রছাত্রীদের গাছ তলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একটু রোদের হাসি দেখলে গাছতলায় চলে পাঠদান, বৃষ্টিস্নাত আবহাওয়া দেখেই বন্ধ হয়ে যায় পাঠ দানের কার্যক্রম।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জৈন্তা বার্তাকে জানান, আমাদের এ মাদ্রাসাটি নানা সমস্যার সম্মুখীন। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে ঘড়ের সংকট। একটি টিন সেঢ ঘড় তৈরি করে বেরা ঘরের চার পাশের দেয়াল দিতে পারতেছি না। তাই সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য সমাজের বৃত্তবান ও শিক্ষানুরাগী দানবীরদের কাছে অনুরোধ করছি মাদ্রাসাটিতে সাহায্য ও সহযোগী করার জন্য। পাশাপাশি হাওরাঞ্চলে দরিদ্র শিশুদের শিক্ষা-কার্যক্রম প্রসারে সরকারেরও সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হুমায়ুন কবির জৈন্তা বার্তাকে জানান, এ মাদ্রাসাটি নানাবিধ সংকট মোকাবেলায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্র ছাত্রীদের লেখা পড়ার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে নানাদিক সমস্যার সম্মুখীন। তাই সকল ধর্মপ্রান মুসলমান ভাইদের প্রতি আমার অনুরোধ রইল (মুহতামিম বিকাশ নম্বর -০১৭২২০৩২৯৮৭) আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মাদ্রাসাটির শিক্ষা-কার্যক্রম সামনে এগিয়ে নেয়ার জন্য।

আবির



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক