শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি : নিজস্ব


"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী শেষ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা তহুর আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ৷

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা