তাহিরপুরে ভারতীয় পণ্যসহ পুলিশের জালে দুই চোরাকারবারি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ PM

তাহিরপুরে ভারতীয় পণ্যসহ পুলিশের জালে দুই চোরাকারবারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৮:১৪:৩৮ AM

তাহিরপুরে ভারতীয় পণ্যসহ পুলিশের জালে দুই চোরাকারবারি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা প্রায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য নদী পথে পাচার কালে দুই চোরাকারবারি দুই চোরাকারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশের জালে আটক হওয়া দুই চোরাকারবারি হলো, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের চারু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শুক্কুর আলী (২৬)।

থানা পুলিশ সূত্রে জানাযায়, তাহিরপুর উপজেলার সীমান্তর শাহিদাবাদ- নালিকাটা বর্ডার হাটকে ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন ব্রেন্ডের  স্যাম্পু, বিস্কুট, সনপাপড়ি, বিভিন্ন কসমেটিকস্, চকলেট ও জুতাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ দিয়ে আসে চোরাকারবারি জাহাঙ্গীর আলম ও শুক্কুর আলী । ওইসব পণ্য বিকালে সীমান্ত নদী যাদুকাটা দিয়ে নৌকাযোগে পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার অফিসার ওসি সৈয়দ ইফতেখার হোসেন   নির্দেশে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে এ এস আই নাজিম উদ্দীনসহ সঙ্গীয় পুলিশের একটি টিম বিকাল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে যাদুকাটা নদীতে নির্মানাধীন বিন্নাকুলি ব্রীজের উত্তর পাশে নৌকা তাদের আটক করে।  পরে চোরাচালান কাজে ব্যবহৃত নৌকা তল্লাশি করে নৌকার ভিতর থাকা ভারতীয় বিভিন্ন ব্রেন্ডের  স্যাম্পু, বিস্কুট, সনপাপড়ি, বিভিন্ন কসমেটিকস্, চকলেট, জুতাসহ  ৫ লাখ ২৭ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ দুই চোরাকারবারি জাহাঙ্গীর আলম ও  শুক্কুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বুধবার রাতেই তাদের বিরুদ্ধে এসআই নাজমুল ইসলাম বাফি হয়ে একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক