বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ PM

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৯:৫০:২৬ AM

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফাইল


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম শুম্ভ দাস (২০)। তিনি উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের গোপেন্ড দাস বানুর ছেলে।

শুম্ভ দাসের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের একমাত্র উপর্জনশীল ব্যক্তি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে নৌকা দিয়ে যাওয়ার সময় কুটিতে টানানো কারেন্টের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যান শুম্ভ দাস। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক