বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সাঈদীর জন্য শোক প্রকাশ!
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৪ PM

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সাঈদীর জন্য শোক প্রকাশ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ১০:৪১:১৮ AM

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সাঈদীর জন্য শোক প্রকাশ!

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সিরাজগঞ্জ বাজারে শোকসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘আজকের এইদিনে সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জামায়াত নেতা সাঈদীর আত্মার মাগফেরাত কামনা করছি, মুসলমান হিসেবে একে অপরের সুখে সুখী, দুঃখে দুঃখী হতে হয়। সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সাঈদী সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

তার এ বক্তব্যে সুনামগঞ্জ জেলায় জুড়ে শুরু হয় তোলপাড়। স্থানীয় রাজনীতিতে উপস্থিত নেতাকর্মীরা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের লোক বলে পরিচিত।

শোকসভায় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, কালা মিয়া, নুরুল ইসলাম, বাতির আলী, আব্দুল হক, আক্কেল আলী, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, আশরাফুল হক, আব্দুল মনাফ গেদা, মাশুক মিয়া, ধন মিয়া, সাদিল আলী, আব্দুল মতিন, আব্দুল কাদির, আইনুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবায়ের আহমদ সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ ফখরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ ও একরাম প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ: