শাল্লায় বিএনপিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শাল্লায় বিএনপিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ০৫:১৪:২৬ পূর্বাহ্ন

শাল্লায় বিএনপিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল

ছবি : নিজস্ব


শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিএনপি অঙ্গসংগঠনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের হাজারো নেতাকর্মীরা এই আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন। 

পরে দুপুর ২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ব্যানারে আরেকটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাল্লা শহীদ মিনার প্রাঙ্গনে এসে সবাই সমবেত হন। 

এসময় মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ড. শুয়াইব আহমদ। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মহি উদ্দিন কাসেমী, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, মাওলানা আশিকুর রহমান আশিকী মাওলানা আবু তাহের আল হাবিবী প্রমুখ। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে শুয়াইব আহমেদ বলেন, ইতিহাসে কখনো স্বৈরাচারীদের জয় হয়নি। ওরা চোরের মত পালিয়ে যায়। তদ্রুপ বাংলাদেশেও এর প্রত্যয় ঘটেনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশে খুন গুমের শিকার হয়েছে সাধারণ মানুষ। বাকস্বাধীনতা হরণ করা জুলুম সরকারের পতন হওয়ায় সারা দেশের মানুষ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছেন। তাই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক সাথে চলবো। এদেশে সংখ্যালঘু ভাইদের নিরাপত্তার জন্য আমরা প্রতিটি পাড়া মহল্লায় ঢাল হিসেবে থাকব। এছাড়া ধর্মীয় উপসনালয় রক্ষা করা আমাদের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। তাই কেউ গুজবে কান দিবেন না। কোনো কুচক্রীমহল দেশে অরাজকতা সৃষ্টি করতে সংখ্যালঘু ভাইদের উপর অন্যায় নিপীড়ন করার সুযোগ পাবে না বলে তিনি বলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা