শপথ নিতে যাননি সুনামগঞ্জের ডা. বিধান রঞ্জন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

শপথ নিতে যাননি সুনামগঞ্জের ডা. বিধান রঞ্জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ১১:৪২:৩৪ পূর্বাহ্ন

শপথ নিতে যাননি সুনামগঞ্জের ডা. বিধান রঞ্জন

ছবি: সংগৃহীত


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথবাক্য পাঠ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় শপথগ্রহণ করে দায়িত্বগ্রহণ করার কথা তাদের। তবে এ তালিকায় নাম থাকা সুনামগঞ্জ জেলার কৃতিসন্তান অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিতে যাননি।

এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি শপথ নিতে যাইনি। আমি এখনই সিদ্ধান্ত নিতে পারিনি। আমি আমার ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাব। এখন এর চেয়ে বেশি কিছু বলেতে পারছি না।

উল্লেখ্য, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন।

পেশাগত জীবনে অধ্যাপক বিধান বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন । এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

 অপরদিকে, উপদেষ্টা পদে যারা শপথ নেওয়া অন্যান্যরা হলেন- অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম ও শারমিন মুরশিদ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা