সাংবাদিক শহিদনুরের উপর হা/মলা/র প্র*তিবাদে মা ন বব ন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সাংবাদিক শহিদনুরের উপর হা/মলা/র প্র*তিবাদে মা ন বব ন্ধ ন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৬:১৭:৩৪ পূর্বাহ্ন

সাংবাদিক শহিদনুরের উপর হা/মলা/র প্র*তিবাদে মা ন বব ন্ধ ন

ছবি: নিজস্ব


বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি ও দৈনিক সিলেটের ডাক ও সিলেট ভিউ২৪ এর  সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর গ্রামের বাসিন্দারা। 

শনিবার (১০ আগষ্ট) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ব্রিজে এই মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বীরগাঁও গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ।

মানববন্ধনে গণমাধ্যমকর্মী শহিদ নূরের উপর হামলার তীব্র নিন্দা জানান তারা। এছাড়া শহীদনুর আহমেদের উপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা, হামলার সময় লুট হওয়া সংবাদ সংগ্রহের সকল সরঞ্জাম ও ব্যক্তিগত জরুরি জিনিসপত্র ফিরিয়ে দেওয়া এবং তার চিকিৎসার সকল ব্যয় হামলাকারীদের বহন করার দাবি উত্থাপন করা হয়। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়। 

মানববন্ধনে জিবাউল ইসলাম, সুয়েব আহমেদ সেলু, মুহিবুর রহমান, সইদুর ইসলাম, কাওসার আহমেদ ভুট্টো, রাহাত ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ আগষ্ট বিএনপির আনন্দ জমায়েতে পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের সাবেক পরিকল্পনামন্ত্রীর সমালোচনা করায় হামলার শিকার হন সাংবাদিক শহিদ নূর আহমেদ। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসনাত হোসেন ও তার ভাই নুর হোসেনের ইন্ধনে তাদের স্বজনরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ শহিদ নূর।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা