সুনামগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সুনামগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১০:০৬:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বংকদের নিয়ে বাজার মনিটরিং করা হয়েছে। 

রবিবার (১১ আগস্ট) দুপুরে পুরাতন জেল রোড, সবজি বাজার, মাছ বাজার, মোরগ বাজার ও গরুর মাংসের দোকানে মনিটরিং করা হয়।

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন। তার নেতৃত্বেই চালানো হয় বাজার মনিটরিং এর কাজ। 

এসময় বাজার মনিটরিং এ অংশ নেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন দোজা আহমদ, নাহাত হাসান পৌলমী, আরাফ মুত্তাকী ও সাইম হাসান প্রমুখ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তি পর্যায়ে রাখা জন্য ব্যবসায়ীদের আহ্বান  জানান ভোক্তা-অধিকারের সহকারি পরিচালক মো. আল আমিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা