সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শাল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শাল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৩:৩৮:১৪ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শাল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উসকানিমুলক লেখালেখি থেকে বিরত থাকার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ আগস্ট) বেলা ১২ টায় সকল সকল শ্রেনীর জনগনকে নিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন (ভারপ্রাপ্ত) এর পরিচালনায়, দিরাই-শাল্লা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অবনী মোহন দাস। 

সভায়  আইন শৃংখলা, মাদক, জুয়া, ও দেশের চলমান পরিস্থিতির উপর আলোকপাত করে বক্তাগন বলেন আমরা হাওর এলাকার লোক, যুগ যুগ ধরে এখানে সম্প্রীতি বজায় রেখে মিলে মিশে  বাপ দাদার আমল থেকেই বসবাস করে আসছি, আমাদের এখানে কোন সাম্প্রদায়িক হামলা হয়নি, আশা রাখি হবেও না। অতি উৎসাহী কিছু ফেসবুক ইউজার আছে যারা বিভিন্ন ধরনের উস্কানি মূলক পোস্ট দেন, ওদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সারা বাংলাদেশে যে অবস্থা ছিল সেই তুলনায় আমাদের এলাকা শান্ত ছিল, এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমাদের যে সম্প্রীতির বন্ধন আছে সেটা যেন কেউ উস্কানি দিয়ে নষ্ট না করতে পারে, কেউ যাতে কোন প্রকার সুযোগ নিয়ে শাল্লা কে কলংকিত না করতে পারে সেই দিকে নজর রেখে একটি সুন্দর শাল্লা গঠন করে অতীতের ন্যায় মিলে মিশে থাকতে চাই।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, উপজেলা পরিষদের   মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী রানী মজুমদার,  শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান,সহ ৪টি ইউনিয়ন পরিষদের  সদস্য-সদস্যাগন, সরকারি বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা