মধ্যনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মধ্যনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৪:২২:১১ পূর্বাহ্ন

মধ্যনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নোয়াবন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় পতাকা,  দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। পবিত্র কোরআন ও গীতা পাঠের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ অন্যান্য শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শোকর‌্যালিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শোকর‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জহির রায়হান, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক টনিক সরকার প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী তিন বছরে বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে সাজানোর জন্য এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দেশদ্রোহী ও স্বাধীনতা বিরোধী অপশক্তির সহায়তায় তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই অপশক্তি আজ আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের মোকাবিলা করতে আামাদের দল ও জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই সাথে তীব্র আন্দোলন গড়ে তুলে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবারও এদেশে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা