জগন্নাথপুরে দু র্বৃ ত্তে র হা'ম'লায় যুবক খু*ন, ১২ দিন পর মা'ম'লা দায়ের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

জগন্নাথপুরে দু র্বৃ ত্তে র হা'ম'লায় যুবক খু*ন, ১২ দিন পর মা'ম'লা দায়ের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দু র্বৃ ত্তে র হা'ম'লায় যুবক খু*ন, ১২ দিন পর মা'ম'লা দায়ের

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া (২৯) নামের এক যুবক নিহতের ঘটনায় ১২ দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগষ্ট) নিহত আফজলের মা আজিদুল বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ কর্মবিরতিতে ছিল। কর্মবিরতিতে শেষ হওয়ায় নিহত আফজলের মা মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোষ্ট অফিস মার্কেটের সামনে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া নিহত হন। আফজল জগন্নাথপুর পৌরসভার এনায়েত নগর (মল্লিকপাড়া) গ্রামের  মল্লিক আকমল হোসেনের ছেলে। ঘটনার দুদিন পর ৭ আগস্ট ময়নাতদন্ত শেষে আফজলের দাফন করা হয়।

মামলার বাদী আজিদুল বেগম বলেন, পূর্ব বিরোধের জেরে খুবই নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা