শান্তিগঞ্জে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শান্তিগঞ্জে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৭:৩৪:৪৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির উদ্যোগে খুনি হাসিনা, দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৯ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সহ-সভাপতি সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, আউলাদ হোসেন, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, ইকবাল আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর ইসলাম, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা জাফর সাদেক লেবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা সজিব আহমদ, যুবদল নেতা আবদুল মজিদ, ফরিদ গাজী, মোজাহিদ মিয়া, শ্যামল চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনসুর আলম, ছাত্রদল নেতা ও ইউপি সদস্য লিটন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ৷ 

সভায় বক্তারা বলেন, অচিরেই খুনি হাসিনাসহ, তার দোসর দুর্নীতিবাজ ও লুটেরাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা৷

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা