জগন্নাথপুরে নারী শিক্ষকের ওপর হামলা: ক্ষমা প্রার্থনা ও মুচলেকায় নিস্পত্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরে নারী শিক্ষকের ওপর হামলা: ক্ষমা প্রার্থনা ও মুচলেকায় নিস্পত্তি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৮:২০:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নারী শিক্ষকের ওপর হামলা: ক্ষমা প্রার্থনা ও মুচলেকায় নিস্পত্তি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রেণি কক্ষে ঢুকে নারী শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বখাটে লায়েক খান ক্ষমা প্রার্থনা ও লিখিত মুচলেকায় দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘৃনিত কোন কর্মকাণ্ড না করার অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সেনা ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযুক্ত লায়েক খান ওই শিক্ষক ভাষা রায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় শিক্ষক ভাষা রায়সহ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারমা, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশী কান্ত রায়, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, জালাল উদ্দিন, মনির হোসেন, বিমল তালুকদার,শংকর চন্দ্র নাথ,

সহকারী শিক্ষক  নুরুল হক, রুহুল আমীন, নোমান হোসেন সাদী, বাচ্ছু কুমার গোপ, শরিফুল মামুন, সুন্মিতা দাশ প্রমুখ।

উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে বলেন, অভিযুক্ত লায়েক খান ক্ষমা প্রার্থনা করে লিখিত মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের ঘৃনিত কোন কর্মকাণ্ড না করার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলমান অবস্থায় আটঘর গ্রামের লায়েক খান শ্রেণি কক্ষ ঢুকে ওই নারী শিক্ষকের চুলের মুঠি ধরে মারপিট শুরু করেন। পরে অন্য শিক্ষকরা তাঁকে রক্ষা করেন। এরপর এক পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়া চেষ্টা করেন। এতে উপজেলার শিক্ষক পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন