সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ০৮:৫২:৩০ পূর্বাহ্ন

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যর ভারতীয় চুরাই পণ্য আটক করা হয়েছে।

জানা যায় মঙ্গলবার ভোর রাতে স্থানীয় লোকজনের মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে শহরের শ্যামপাড়াস্থ আকিজ প্লাস্টিকের কারখানার সামনে সুরমা নদীর ঘাটে গিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় পন্য আটক করতে সক্ষম হয়।

অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পণ্যের মালিক চোরাকারবারিরা নদীতে লাফিয়ে পড়ে ঝাপ দিয় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অভিযান করে ঘটনাস্থল হতে ১টি ইঞ্জিন চালিত স্টিলের নৌকা, ১টি কাভার্ড ভ্যান, ১টি মোটরসাইকেল, ৩ টি এনড্রয়েড মোবাইল ফোন, বিস্কুট ভর্তি কার্টন,মূল্যবান অষুধ ও কসমেটিকস মালামাল জব্দ করে। পণ্য গুলোর প্রাথমিক মূল্য ১ কোটি ৩১ লক্ষ টাকা ধরা হলেও অনেকেই ধারণা করছেন এখানে প্রায় দেড় কোটি টাকার পণ্য হতে পারে। 

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসের সামনে জব্দ কৃত মালামাল উপস্থাপন কালে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার ভূমি আবু নাসের প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন