সুনামগঞ্জে নদীর পাড়ে ন ব জা ত কে র চিৎকার, অত:পর...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সুনামগঞ্জে নদীর পাড়ে ন ব জা ত কে র চিৎকার, অত:পর...

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নদীর পাড়ে ন ব জা ত কে র চিৎকার, অত:পর...

ফাইল ছবি


সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচে পড়েছিল ফুটফুটে এক নবজাতক। এসময় শিশুটির অসহায়ত্বের কান্না শুনে স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি সুনামগঞ্জের ছাতকে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

খোঁজ নিয়ে জানা যায়, ১ সেপ্টেম্বর রাতে ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে কে বা কারা নবজাতককে ফেলে যায়। নদীর পাড়ে মাটিতে বস্ত্রহীন অবস্থায় চিৎকার দিয়ে কাঁদতে থাকে শিশুটি। স্থানীয় লোকজন নদীর পাড়ে এসে ভিড় জমায়। এসময় আমেরতল গ্রামের বাসিন্দা মারুফ আহমদ ও তার স্বজন মেহেদী হাসান শিশুটিকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব চক্রবর্তী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছে সে।

তিনি আরও বলেন, কেউ যদি নবজাতকের দায়িত্ব নিতে চান, তাহলে তাকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে দায়িত্ব নিতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন