বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাস হবে না: মামুনুল হক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাস হবে না: মামুনুল হক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাস হবে না: মামুনুল হক

ছবি: নিজস্ব


বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘ভারত এত দিন এ দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। শুধু তাদের আর আওয়ামী লীগের স্বার্থের কথা ভেবেছে; এ দেশের মানুষের কথা ভাবেনি। তাই এ দেশের মানুষ তাদের শিক্ষা দিয়েছে। বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাসে পরিণত হবে না।

বৃহস্পতিবার( ৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে খেলাফত মজলিশ আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং বন্যা দুর্গতদের জন্য দোয়া ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

দলটির মহাসচিব মামুনুল হক বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বের মতো দেখতে চাই। যদি বন্ধু দেশ হিসেবে বন্ধুত্বের মতো আচরণ করতে পারে, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি আমার দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে, সেই নাক কেটে ফেলব।’

মামুনুল হক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘বাহাত্তরের সংবিধান, এটি এ দেশের সাধারণ মানুষের সংবিধান নয়। এটি ছিল ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া গোলামির সংবিধান। স্বাধীন দেশে আর গোলামির সংবিধান চলবে না। এ দেশের মানুষ এখন সংস্কার চায়। দেশের অধিকাংশ মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে সংবিধান চাই।’

সব ধরনের বৈষম্য দূর করে সব রাজনৈতিক দলকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের আহ্বান জানান মামুনুল হক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন