ছাতকে সুরমা থেকে ভাসমান লা শ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ছাতকে সুরমা থেকে ভাসমান লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ১১:১৬:২২ পূর্বাহ্ন

ছাতকে সুরমা থেকে ভাসমান লা শ উদ্ধার

ছবি: সংগৃহীত


ছাতকে সুরমা নদী থেকে ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ১১টায় ছাতক নৌ-পুলিশ নদী থেকে এ লাশ উদ্ধার করে।

স্থানীয়ও নৌ-পুলিশ সুত্রে জানাগেছে ছাতক পৌর সভার আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন (বাজনা মহল) এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন।খবর পেয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ও এসআই মো:বাদল ফকিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, অজ্ঞাতনামা লাশের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হতে পারে। তাদের ধারণা ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন