নি খোঁ জ অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ম/র/দে/হ উ*দ্ধার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নি খোঁ জ অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ম/র/দে/হ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৭:০১:৫৩ পূর্বাহ্ন

নি খোঁ জ অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ম/র/দে/হ উ*দ্ধার

ছবি: নিজস্ব


নিখোঁজের দুইদিন পর মুঞ্জিল শেখ (৫০) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা অবস্থায় সিরাজগঞ্জের ঘুড়কা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি ইটভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোভ্যান চালক মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুঞ্জিল দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশের দেশ ইটভাটায় হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, ইটের ভাটায় হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পরে আছে বলে খবর পাই। পরে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: