সুনামগঞ্জে মাদ্রাসার টাকা নিয়ে সংঘর্ষ, গু লি বি দ্ধ ১৫
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জে মাদ্রাসার টাকা নিয়ে সংঘর্ষ, গু লি বি দ্ধ ১৫

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ১০:০৩:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাদ্রাসার টাকা নিয়ে সংঘর্ষ, গু লি বি দ্ধ ১৫

ফাইল ছবি


সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের সরকারি দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সঙ্গে আব্দুল মালিকের বিরোধ দেখা দেয়। এ নিয়ে শনিবার দুপুরে মাদ্রাসায় উভয়পক্ষ বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। 

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়া (৩৬), সুমন মিয়া (৩২), আব্দুল আউয়াল (৪০), রঞ্জু মিয়া (৩৮), আলমগীর (২৫), মুজিবুর রহমান (৬০), ফাররদীন মিয়া (২৫), সাবেল মিয়া (২৫), সাহাবুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪২), রোজিনা বেগম (৪০), রাবেয়া বেগম (৪৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের দিরাই উপজেলা ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রায়হান মিয়া জানান, আহতদের শরীরে ছোররা গুলিবিদ্ধ রয়েছে। গুরুতর আহত ১২ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে গুলি বের করার ব্যবস্থা নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন