বিদ্যালয়ে যাওয়া হলো না সুনামগঞ্জের শিশু তাওহিদের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিদ্যালয়ে যাওয়া হলো না সুনামগঞ্জের শিশু তাওহিদের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৬:১১:৫১ পূর্বাহ্ন

বিদ্যালয়ে যাওয়া হলো না সুনামগঞ্জের শিশু তাওহিদের

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় তাওহিদ হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে।

রোববার ( ৮ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি ভাতগাঁও ইউনিয়নের কেওয়ালীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আটক কিশোর (১৭) গাড়িটির চালক ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে ওই শিশু বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় সড়কের পাশে গাছের ওপরে গিয়ে পড়ে। এতে শিশুটি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে গাড়ির চালক ওই শিশুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় হওয়ায় আটক কিশোরকে সেখানে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন