ছাতকে সেনাবাহিনীর উদ্যোগে উদ্বুদ্ধ করণ অনুষ্ঠান সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ছাতকে সেনাবাহিনীর উদ্যোগে উদ্বুদ্ধ করণ অনুষ্ঠান সম্পন্ন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৬:২৪:৩০ পূর্বাহ্ন

ছাতকে সেনাবাহিনীর উদ্যোগে উদ্বুদ্ধ করণ অনুষ্ঠান সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর উদ্যোগে রোববার সকালে সেনাবাহিনীতে ভর্তি উপলক্ষে এক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে কিভাবে দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হয়ে অর্থের বিনিময়ে লোক ভর্তি রোধ করতে ছাতক আর্মি ক্যাম্প হতে একটি প্রেয়না মূলক ক্লাস পরিচালনা করা হয়।

এ ক্লাসের মাধ্যমে উপস্থিত সকল ছাত্র -ছাত্রী গণ সেনাবাহিনীতে ভর্তির যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, যাছাই- বাছাই, ভর্তির ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা,বিষয়ে এবং সেনাবাহিনীতে সৈনিক জীবনের আকর্ষনীয় ও বৈচিত্রময় নানা বিদ সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত লাভ করে। একই সাথে দালাল চক্রের প্রতারনার মাধ্যমে টাকা লেনদেন করে লোক ভর্তির ব্যাপারে সচেতনতা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে।

এ বিশেষ ক্লাসটি দক্ষতার সাথে পরিচালনা করেন ছাতক সেনা ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার ও ক্যাপ্টেন আরাফ মোহাম্মদ মুস্তাকিম।

ক্লাস শেষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন বলেন আজকের সেনাবাহিনীর এ সচেতনতা মূলক ক্লাসের মাধ্যমে ছাত্র ছাত্রী সহ সকল শ্রেণী পেশার লোকজন সঠিক বিষয়টি জান্তে পারায় দেশের কল্যাণে কাজ করতে সেনাবাহিনীতে যোগ দিতে আরও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্র -ছাত্রী সহ সেনাবাহিনীর নানা পদবীর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন