দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০২:১৬:২০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর


সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামী জাকির হোসেনের ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রী সুমাইয়া আক্তারের। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিহতের বাবার বাড়ি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

সুমাইয়া ওই গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে। ঘাতক স্বামী জাকির হোসেন একই উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাসিমের ছেলে। 

জানা যায়, বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।  ফলে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়। এই কারণে সপ্তাহ দুয়েক আগে স্বামী জাকির হোসেনকে ডিভোর্স দেন সুমাইয়া। খবর পেয়ে ক্ষুব্ধ জাকির হোসেন চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নিতে ব্যর্থ হয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

এ সময় তার চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান এবং ওসি (তদন্ত) শামছ উদ্দিন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন