ভারতে পাচারের সময় দোয়ারাবাজারে ২৭৫ কেজি ইলিশ জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ভারতে পাচারের সময় দোয়ারাবাজারে ২৭৫ কেজি ইলিশ জব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০২:৫০:৩৫ পূর্বাহ্ন

ভারতে পাচারের সময় দোয়ারাবাজারে ২৭৫ কেজি ইলিশ জব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সিলেট সেক্টরের অধীনস্থ বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়, যার আনুমানিক সিজারমূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পাচারকারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি। 

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন