ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৬:০৪:৪৯ পূর্বাহ্ন

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি  কর্মকর্তার কার্যালয়ের  উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এসব সার-বীজ বিতরণ করা হয়। 

শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ তালুকদার,পিংকু সরকার,জহিরুল ইসলাম,মাশরুফ আহমেদ সহ উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলার কালারুকা,গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও,ছাতক সদর ও চরমহল্লা  ইউনিয়নের ১শ' জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। পর্যাক্রমে সকল ইউনিয়নের কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন