দোয়ারাবাজারে অসুস্থ জজ মিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে জামায়াতের নেতা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে অসুস্থ জজ মিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে জামায়াতের নেতা

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৭:১৭:১২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অসুস্থ জজ মিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে জামায়াতের নেতা

ছবি: নিজস্ব


দোয়ারাবাজার উপজেলার  নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের গুরুতর অসুস্থ জজ মিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংপুর ইউনিয়ন শাখা।

আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে  অসুস্থ জজ মিয়ার বাড়িতে তাকে দেখতে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর মজলিশে শূরা সদস্য, ছাতক-দোয়ারা ফোরাম, সিলেটের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা যুব বিভাগের সভাপতি রফিকুর রহমান, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল মনাফ, জামায়াত নেতা আবু ছোলাইমান, আবিদ রনি, আব্দুল আলিম, নসকস এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসাইন আহমদ, সাংবাদিক সোহেল মিয়া প্রমূখ।

কিছুদিন পূর্বে জজ মিয়া স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডানপাশ পুরোপুরি অবস (পক্ষাঘাতগ্রস্ত) ও কথা বলা বন্ধ হয়ে যায়। হসপিটালে ভর্তি হলেও অর্থাভাবে তার চিকিৎসা থেমে যায়। এখবর জানতে পেরে জামায়াত নেতৃবৃন্দ এগিয়ে আসেন। অত:পর দেশ-বিদেশের মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতায় জামায়াত জজ মিয়ার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তাকে সিলেট পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন