ছাতকে দোলার বাজার ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ছাতকে দোলার বাজার ইউনিয়ন বিএনপির কর্মীসভা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৮:১৩:৩৮ পূর্বাহ্ন

ছাতকে দোলার বাজার ইউনিয়ন বিএনপির কর্মীসভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দোলার বাজারস্থ লিটু মিয়ার বাসভবনে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা, জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এমরান আহমদ,  জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক  কয়েছ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল,বিএনপি নেতা আব্দুল হাই লিপু,শামীম আলম নোমান, যুবদল নেতা মুহিবুর রহমান মুহিদ,এমদাদুর রহমান ইমন,অলিউডর রহমান মাহবুব, রাগিব আলী, জাসাস নেতা গোলাম কিবরিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকারের পথনের পর জণগণের মধ্যে শান্তি ফিরে আসলেও বিএনপির কর্মিরা ঘরে বসে থাকলে চলবেনা।বিগত দিনে সরকারের গুম, খুন, ও হত্যা নির্যাতনের জবাব দিতে হবে জনগনের পাশে থেকে।

আগামী নির্বাচন হবে জনগণের অংশ গ্রহন মূলক নির্বাচন।উন্নয়নের নামে ছাতক-দোয়ারার অমিমাংশিত বিষয় গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। কলিম উদ্দিন আহমেদ মিলন বিএনপির কর্মি মৃত মৃদুল নাগের পরিবারের সদস্য দের হাতে আর্থিক সহায়তার চেক তোলে দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন