তাহিরপুরে নদীর পাড় কাটার অ প রা ধে যৌথ বাহিনীর অ*ভিযানে আটক ২৫
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

তাহিরপুরে নদীর পাড় কাটার অ প রা ধে যৌথ বাহিনীর অ*ভিযানে আটক ২৫

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৫:১৩:২৬ পূর্বাহ্ন

তাহিরপুরে নদীর পাড় কাটার অ প রা ধে যৌথ বাহিনীর অ*ভিযানে আটক ২৫

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের  তাহিরপুর উপজেলায় অবৈধভাবে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ২ টা থেকে ভোর ৭ টা পর্যন্ত পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসার সহ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

পরে আটককৃত ২৫ জনকে সকল ১১টায় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ আইনে ৬ জনকে ৩ সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে ৩ মাসের (৯০ দিনের) কারাদণ্ড প্রদান করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

এর সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন