ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৩:৫৩:০২ পূর্বাহ্ন

ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদন্নবী(সা:) উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ(সা:) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান , প্রাথমিক শিক্ষা৷ কর্মকর্তা সেলিম খান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শায়েখ জামাল উদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন মনবেগ জামে মসজিদের ইমাম মাওলানা শাহনূর আলম, সদরপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়া উদ্দিন, জয়কলস জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ৷ এসময় উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন